জাতীয়

দেশে ছয় ধরনের ফলে ফরমালিন নেই: শিল্পমন্ত্রী

আমু
আমু

চলতি মৌসুমে বিএসটিআই দেশের বিভিন্ন স্থানে ৬ ধরনের ফল পরীক্ষা করে ফরমালিনের কোনো অস্তিত্ব পায়নি বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তবে পরিস্থিতি এখনো পুরোপুরি সন্তোষজনক না হওয়ায় নিয়মিত ভেজালবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বুধবার রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই-এর বিশেষ কার্যক্রম সম্পর্কে তিনি এ কথা বলেন।

এ সময় আমু দাবি করেন, হাইকোর্টের নির্দেশে বিএসটিআই বিভিন্ন এলাকা থেকে ৬ ধরনের ফলের ১০৪ টি নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে। সংগৃহীত নমুনায় ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

গত ১১ মাসে সারাদেশে ভেজালবিরোধী বিভিন্ন অভিযানে প্রায় পৌনে ৫ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান শিল্পমন্ত্রী।

এদিকে, রাজধানীজুড়ে চলছে ভেজালবিরোধী অভিযান। এসব অভিযানে খাবারে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, ওজনে কারচুপিসহ নানা অনিয়মের জন্য অর্থ দণ্ড ছাড়াও বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ