জাতীয়

পরিবর্তন আসছে আ’ লীগের গঠনতন্ত্রে

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

২০তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে পরিবর্তন আসছে আওয়ামী লীগের গঠনতন্ত্রে। বৃদ্ধি পাবে দলীয় সভানেত্রীর ক্ষমতা।

বাড়ছে সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের সংখ্যাও। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার ফলে, এ বিষয়টিও সংযোজিত হতে যাচ্ছে গঠনতন্ত্রে। গঠনতন্ত্র উপ-পরিষদের সভাশেষে এসব কথা বলেন নেতারা।

দলের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় বৈঠকে বসে আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতির গঠনতন্ত্র উপ-পরিষদ।

এবার দলের কেন্দ্রীয় কমিটির কাঠামো সম্পর্কে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাদের মতামত নেয়া হচ্ছে। নতুন কয়েকটি বিভাগ হওয়ায় বাড়বে সাংগঠনিক সম্পাদকের সংখ্যা। বাড়তে পারে যুগ্ম সাধারণ সম্পাদকের সংখ্যাও।

সৃষ্টি হতে পারে আইসিটি, স্থানীয় সরকার সম্পাদকের মতো নতুন পদ। ফলে বাড়তে পারে কমিটির কলেবর।

জাতীয় ও আন্তর্জাতিকভাবে দলের সভানেত্রী শেখ হাসিনার গুরুত্ব বাড়ায় এবারের সম্মেলনে আরও বেশি ক্ষমতা দেওয়া হবে তাকে। এ সবকিছু নিয়ে এগিয়ে চলেছে আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধনীর খসড়া তৈরির কাজ।

আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে খসড়া গঠনতন্ত্র অনুমোদন পেলে কার্যকর হবে দলের নতুন গঠনতন্ত্র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ