চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী হত্যার ৬ দিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত ৬ জন আটক ছাড়া মামলার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তবে পুলিশ বলছে, সঠিক পথেই এগুচ্ছে তারা।
এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আবু নসর গুন্নুকে বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ।
এ আবেদনের প্রেক্ষিতে, কোনো সূত্রে নসরকে গ্রেপ্তার করা হয়েছে তা পুলিশের কাছে জানতে চায় আদালত। মিতু হত্যায় নসরের সংশ্লিষ্টতার প্রমাণ রোববার আদালতে হাজির করার নির্দেশ দেয় আদালত।
এদিকে, বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে নসরের পক্ষে সংবাদ সম্মেলন করে হাটহাজারীর মুসাবিয়া দরবার শরীফের একটি অংশ।
মাজার নিয়ে বিরোধকে পুঁজি করে আরেক অংশ নসরকে ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেন তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: