জাতীয়

রাজধানীর গুলিস্তানে হকার-ব্যবসায়ী সংঘর্ষ

সংঘর্ষ
সংঘর্ষ

রাজধানীর গুলিস্তানে ফুটপাতের হকার ও বিপণি বিতানের ব্যবসায়ীদের মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে। বৃষ্টির মতো ঢিল আর লাঠি নিয়ে মারামারি ও পুলিশের টিয়ার শেলে আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের মধ্যে পুলিশের মতিঝিল জোনের এডিসি রয়েছেন।

ওই ঘটনায় শতাধিক হকার ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার রাজধানীর প্রতিটি ফুটপাত পর্যায়ক্রমে অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দেন।

বুধবার গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের সামনের ফুটপাত থেকে হকার উচ্ছেদে যৌথ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর পরেরদিন বৃহস্পতিবার বিকেলে ওই উচ্ছেদ নিয়ে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষ বাধে।

এ ঘটনার জেরেই শুক্রবার দুপুরে ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ী ও হকারদের মধ্যে আবার সংঘর্ষ হয়। দুই ঘন্টা ধরে চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। ব্যবসায়ীরা হকারদের দোকান বসানোর চৌকিতে আগুন ধরিয়ে দেয়। পরে হকাররাও ওই বিপণি বিতানে হামলা চালায়।

ওই সময় পুলিশের মতিঝিল জোনের উপ-কমিশনার আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলার সময় গুলিস্তান, নবাবপুর, কাপ্তানবাজার ও ফুলবাড়িয়া এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

হকাররা অভিযোগ করেন, দোকানের জন্য মার্কেট ব্যবসায়ীদের টাকা না দেয়ায় এঘটনার সূত্রপাত।

দুপুর দেড়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা ট্রেড সেন্টারের ভেতর থেকে শতাধিক ব্যবসায়ীকে আটক করে পল্টন থানায় নিয়ে যায়।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞা।

তবে হকার ও ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত ঢাকা ট্রেড সেন্টার বন্ধ ঘোষণা করেছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ