সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধব ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় হিন্দু মহাজোট, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন। ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক শক্তিকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি খুনি চক্রের মুলোৎপাটনের দাবি জানান বক্তারা।
পাবনায় সেবাশ্রমের সেবকহ সাম্প্রতিক সকল হত্যাকান্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটসহ কয়েকটি সামাজিক সংগঠন।
অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করার জোর দাবি জানান বক্তারা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তারা।
মানববন্ধন থেকে নিহতদের স্মরণে আগামী ২০ জুন দেশব্যাপি বিশেষ প্রার্থনা সভার কর্মসূচি ঘোষণা করে পূজা উদযাপন পরিষদ।