জাতীয়

গুপ্তহত্যাও বন্ধ হবে: প্রধানমন্ত্রী

মানুষ খুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না

শেখ হাসিনা
শেখ হাসিনা

কোথাও মানুষ হত্যা করা হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না– খুনিদের ধরার চেষ্টা করুন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহীর সংসদের সভায় এ কথা বলেন তিনি।

এ সময় বিএনপির প্রকাশ্য হত্যা বন্ধ করা হয়েছে—এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, কারা অর্থ দিচ্ছে কারা মদদ দিচ্ছে তা খুঁজে বের করতে সময় লাগবে আর গুপ্তহত্যাকারীদের দমন করা হবে এবং গুপ্তহত্যা বন্ধে যা যা করা দরকার সবই করবে সরকার।

শেখ হাসিনা বলেন, বিএনপির প্রকাশ্যে হত্যাকাণ্ড যেমন বন্ধ করা গেছে, তেমনি গুপ্তহত্যাও বন্ধ হবে—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ত্রাসীদের জন্য যেন কারো পরান না পোড়ে।

কারা এসব খুনের পেছনে জড়িত তাদের সূত্র খোঁজা হচ্ছে— এ কথা জানিয়ে, যাদের মন্ত্রী বানিয়েছিল, যুদ্ধাপরাধের দায়ে তাদের ফাঁসি হচ্ছে, আর এর প্রতিশোধ নিচ্ছেন খালেদা জিয়া বলে জানান তিনি।

দেশের উন্নয়ন কাজে বাধা দিতেই গুপ্তহত্যা করা হচ্ছে –প্রধানমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না।

সন্ত্রাসের বিরুদ্ধে আবারও দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, কাপুরুষের মতো মুষ্টিমেয় কিছু মানুষের কারণে সারাবিশ্বে হেয় হচ্ছে মুসলমানরা— বাংলাদেশে এ পরিবেশ তৈরি হতে দেয়া হবে না।

দলের ২০তম জাতীয় সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে শনিবার সকালে গণভবনে বৈঠকে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সভার শুরুতেই এক-এগারোর সময় কারামুক্তির বর্ষপূর্তি উপলক্ষে তাকে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সূচনা বক্তব্যে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এগারোর সময় কারারুদ্ধ দিনগুলোর স্মৃতিচারণ করেন। সাম্প্রতিক গুপ্তহত্যা নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জিয়া থেকে খালেদা জিয়া, সবসময় খুনিদের মদদ দিয়েছে বিএনপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ