আরেক দফা পিছিয়েছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন— ১০ ও ১১ জুলাইয়ের পরিবর্তে আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে গণভবনে সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরে সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, রমজান ও ঈদুল ফিতরের কারণে সম্মেলনের তারিখ পেছানো হয়েছে। একইসঙ্গে বর্তমান কমিটির মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছে।
গত ২৯ মার্চ আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল তবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাঝামাঝি সময়ে সম্মেলনের তারিখ হওয়ায় তা পরিবর্তন করে ১০-১১ জুলাই করা হয়। এরপর আরেক দফায় সম্মেলন পিছিয়ে ২২ ও ২৩ অক্টোবর করা হল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: