সাম্প্রদায়িক উগ্রতাকে দেশের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালা-২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় সাম্প্রদায়িক উগ্রতাকে মোকাবিলা করতে সংগঠন কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ছাত্রলীগ নেতাদের নানা প্রশ্নেরও জবাব দেন মন্ত্রী।
ওবায়দুল কাদের আরও জানান, ঈদ উপলক্ষে যানজট নিরসনে স্বেচ্ছাসেবী নিয়োগ ও পাবলিক টয়লেট স্থাপন করা হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: