ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কারণে দেশের কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার সকালে দশম জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে টেবিলে উত্থাপিত স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অসহিঞ্ঝুতার কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনার সৃষ্টি হয়েছে—উল্লেখ করে এবারের নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন বলে মন্তব্য করেন মন্ত্রী।
সঠিক পদক্ষেপের কারণেই এ নির্বাচনে নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠী নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে বলেও জানান আনিসুল হক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: