জাতীয়

ভারতের মাল্টিপল ভিসা একবছরের জন্য দেয়া হবে: হর্ষ বর্ধন

ভারতের মাল্টিপল ভিসা
ভারতের মাল্টিপল ভিসা

চলতি ঈদ ভিসা ক্যাম্পে বাংলাদেশের ৫০ থেকে ৬০ হাজার লোককে একবছরের জন্য ভারতের মাল্টিপল ভিসা দেয়া হবে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

সোমবার সকালে রাজধানীর বারিধারায় ভারতের নতুন চ্যান্সেরি ভবনে তিনি এ কথা বলেন।

ভারতের হাইকমিশনার বলেন, এখন যে ঈদ ভিসা ক্যাম্পটি চলছে, আগামী কয়েক মাসের মধ্যে এ ধরনের আরেকটি ভিসা ক্যাম্পের আয়োজন করা হবে।

এটি ঢাকার বাইরে করার চিন্তাভাবনা আছে— ৪ জুন থেকে শুরু হয়ে এ ভিসা ক্যাম্প ১৬ জুন পর্যন্ত চলবে বলে জানান তিনি।

ভারতের ভিসা প্রার্থীরা ই-টোকেন বা পূর্বনির্ধারিত সাক্ষাৎকারের সময়সূচি ছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ঈদ ভিসা ক্যাম্প থেকে ভিসা সংগ্রহ করতে পারছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ