জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আওয়ামী লীগের শরিক দল— তবে মুক্তিযুদ্ধের পর হঠকারিতা করে বাংলাদেশকে অকার্যকর করতে চেয়েছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি'তে সোমবার ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, মুক্তিযুদ্ধের পর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে হঠকারিতা করে বাংলাদেশকে অকার্যকর করার অপচেষ্টায় লিপ্ত ছিল জাসদ। যার ফল বঙ্গবন্ধু হত্যা।
ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বজুড়ে ছাত্ররাজনীতির আকাল চললেও প্রযুক্তির উৎকর্ষে আগের চেয়ে অনেক সুযোগ সুবিধা বেড়েছে।
একেই সুযোগ হিসেবে কাজে লাগিয়ে লেখাপড়াসহ সার্বিকভাবে প্রস্তুত হতে আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: