জাতীয়

মালিবাগ-মৌচাক সড়ক মেরামতে মন্ত্রীর অপরাগতা প্রকাশ

মালিবাগ-মৌচাক সড়ক
মালিবাগ-মৌচাক সড়ক

রাজধানীর মালিবাগ-মৌচাক সড়ক সাত দিনের মধ্যে মেরামতের কথা বলে পঞ্চম দিনে এসে নিজের অপরাগতা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ফ্লাইওভার এলজিআরডি মন্ত্রণালয় ও সড়ক সিটি করপোরেশনের আওতাভুক্ত হওয়ায় এ বিষয়ে প্রকৃতপক্ষে তার কিছু করার নেই।

বিষয়টি নিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কথা বলতেই নারাজ। আর ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন সড়কটি চলাচল উপযোগী করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এরইমধ্যে মগবাজার-মৌচাক-মালিবাগ-রাজারবাগ আর শান্তিনগরমুখী সড়কে যাতায়াতকারীদের ভোগান্তি দিনকে দিন বেড়েই চলেছে।

গত বুধবার পরিদর্শনে গিয়ে মালিবাগ-মৌচাক সড়ক মেরামতে জন্য সময়সীমা বেধে দেন সড়ক পরিবহন।

কিন্তু পাঁচ দিন পার হলেও এক্ষেত্রে কোনো তৎপরতা দেখা যায়নি বরং রাস্তার অবস্থা হয়েছে আরো বেহাল। মগবাজার থেকে মৌচাক-মালিবাগ-রাজারবাগ আর শান্তিনগরগামী সড়কে একটু বৃষ্টিতেই জমছে পানি, পানি কমলে হচ্ছে কাঁদা। চার রাস্তার মোড়ে চলছে ফ্লাইওভার নির্মাণের কাজ। রাস্তা থেকে পিচ উঠে গেছে বহু আগেই খানাখন্দ আর গর্ত সড়কজুড়ে। হেলেদুলে চলছে যানবাহন। এ সড়কে চলাচলকারী সবারই ভোগান্তি চরমে।

বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, সাতদিনের কথা বললেও তিনি এ নিয়ে কাজ এগুতে পারেননি।

এদিকে, মালিবাগ-মৌচাক সড়ক পরিদর্শনে এসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানান, পুরোপুরি সম্ভব না হলে জনভোগান্তি কমাতে ব্যবস্থা নেয়া হবে।

গত বুধবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পাশে থেকে রাস্তা ঠিক করে দেয়ার প্রতিশ্রুতি দিলেও এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ