জাতীয়

আরেকটি ২১ আগস্ট ঘটানোর চেষ্টায় খালেদা: শেখ সেলিম

শেখ সেলিম
শেখ সেলিম

ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আরেকটি ২১ আগস্ট ঘটানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি।

শেখ সেলিম বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য এখন ইসরায়েল ও মোসাদের সঙ্গে হাত মিলিয়ে দেশে ক্ষমতা পরিবর্তনের ষড়যন্ত্র করছেন।

পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে আন্দোলনের নামে মানুষ হত্যা করে খালেদা জিয়া রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য সরকারের প্রতি দাবি জানান শেখ সেলিম।

অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে থাকা ১৫টি চিনিকলের মধ্যে ১৪টিই লোকসানের মধ্যে রয়েছে। এজন্য আখের উৎপাদন হ্রাস, চিনি আহরণের হার কমে যাওয়াসহ বেশ কিছু কারণকে দায়ী করেন মন্ত্রী।

টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে গ্যাসের অভাবে প্রায় এক হাজার শিল্প প্রতিষ্ঠান চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসুরল হামিদ বিপু।

তবে গ্যাস সংযোগ পাওয়া সব কারখানাতেই পর্যাপ্ত গ্যাসের সরবারাহ রয়েছে বলে জানান তিনি।

এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক সংসদে নেভি বিল-২০১৬ সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাস হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ