'জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ থেকে মন্ত্রী বানানো ঠিক হয়নি' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্য তার ব্যক্তিগত মতামত বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএ এর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ধরণের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
সৈয়দ আশরাফের মতামতের সঙ্গে দলের সিদ্ধান্তের কোনো মিল নেই বলেও জানান ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: