জাতীয়

চিরনিদ্রায় শায়িত হলেন উপাচার্য মনিরুজ্জামান

মনিরুজ্জামান মিঞা
মনিরুজ্জামান মিঞা

শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে প্রখ্যাত এ শিক্ষাবিদকে।

মনিরুজ্জামানের প্রয়াণকে অপূরণীয় ক্ষতি বলে মনে করেন তার দীর্ঘদিনের সহকর্মী, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা।

অনেকটা নিরবেই চলে গেলেন অধ্যাপক মনিরুজ্জামান মিঞা। জীবনের শেষ দিনগুলোতে থেকেছেন অনেকটাই লোকচক্ষুর আড়ালে। পেশাজীবনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন রাষ্ট্রদূত হিসেবে, স্বৈরাচারবিরোধী সংগ্রামেও ছিলেন অগ্রণী ভূমিকায়।

সোমবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম মনিরুজ্জামান মিঞা। মঙ্গলবার তার মরদেহ নিয়ে আসা হয় দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

প্রিয় সহকর্মী, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হন মনিরুজ্জামান মিঞা।

প্রখ্যাত এ শিক্ষাবিদের বর্ণাঢ্য জীবনের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন তারা।

৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকার কথাও তুলে ধরেন কেউ কেউ।

ভুগোল ও পরিবেশ বিভাগে প্রথম নামাজে জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ২য় নামাজে জানাজা হয় মনিরুজ্জামান মিঞার।

গুলশানের আজাদ মসজিদে ৩য় নামাজে জানাজা শেষে বনানীতে তার বাবার কবরে সমাহিত হন বিএনপিপন্থী এ পেশাজীবী নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ