জাতীয়

সংসদে প্রধানমন্ত্রী

সন্ত্রাস-জঙ্গি দমনে জিরো টলারেন্সের প্রশংসায় বিশ্ববাসী

শেখ হাসিনা
শেখ হাসিনা

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি বিশ্ববাসীর প্রশংসা অর্জন করেছে— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

জাপানে জি-সেভেন সম্মেলনের আউটরিচ মিটিংয়ের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় সন্ত্রাসবাদ প্রসঙ্গ এসেছে— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ ব্যাপারে বাংলাদেশের কঠোর অবস্থান ও সন্ত্রাস দমনে সফলতার বিষয়ে অবগত রয়েছে তারা।

সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় যেকোনো ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত— ওই সময় বিশ্ব নেতাদের অবগত করা হয় বলেও জানান শেখ হাসিনা।

তিনি বলেন, সম্মেলনে সামাজিক-অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জন এবং সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়েছে। বিশ্ব নেতারা বাংলাদেশের এসব অর্জন এবং পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি আরো বলেন, ওই বৈঠকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা, নারীর ক্ষমতায়ন এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে আর এরজন্য বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশের গুরুত্ব আরো বেড়ে গেছে।

সংসদে দেশের কৃষি, খাদ্য নিরাপত্তা এবং দক্ষিণাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ সম্পর্কেও সাংসদদের প্রশ্নের জবাবও দেন প্রধানমন্ত্রী।

এ সময় দারিদ্র বিমোচনে সরকারের নেয়া একটি বাড়ি একটি খামার প্রকল্প সফল হয়েছে দাবি করে— এর পরিসর আরো বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ