বঙ্গবন্ধু হত্যার জন্য নির্দিষ্ট কোনো দলকে দায়ী করা ইতিহাস সম্মত বক্তব্য নয়— এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার সকালে সচিবালয়ে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরিতে জাসদকে জড়িয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের পর থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের ভূমিকা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে—এ কথা উল্লেখ করে ইনু বলেন, কার কী ভূমিকা তা ইতিহাস মূল্যায়ন করবে— জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যের লড়াইয়ে কাঁদা ছোড়াছুড়ি ও ইতিহাস চর্চার সময় এখন নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গভীর বিচার-বিশ্লেষণ করে ১৪ দলের ঐক্য হয়েছে—কারো বক্তব্যে তা ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: