ঈদের আগে বেতন-ভাতা পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে ২০ রমজানের মধ্যে সকল পোশাক কারখানায় বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান নেতারা।
নেতাদের অভিযোগ, প্রতি বছর ঈদের আগে মালিকরা বেতন নিয়ে ঝামেলা করে। এবারও কয়েকজন মালিক বেতন নিয়ে টালবাহানার চেষ্টা করছে।
এ অনিয়মের বিরুদ্ধে বিজিএমইএ এবং সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: