ঈদ উপলক্ষে আগামী ২২ জুন থেকে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
বুধবার দুপুরে রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। ২২ জুন পাওয়া যাবে ১ জুলাইয়ের আগাম টিকিট। ধারাবাহিকভাবে ২৩ থেকে ২৬ জুন কেনা যাবে ২ থেকে ৫ জুলাইয়ের টিকিট। প্রতিদিন এসব টিকিট বিক্রি হবে সকাল ৮টা থেকে। ঈদের সময় এবার ৭টির বেশি বিশেষ ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।
মুজিবুল হক আরো বলেন, যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারেন সেজন্য সিডিউল বিপর্যয় বন্ধের পাশাপাশি কালোবাজারী, দালালদের দৌরাত্ব রোধে নানামুখী উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: