জাতীয়

বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ করুন: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

আওয়ামী লীগের নেতা-কর্মীদের পরিবেশের প্রতি যত্নবান হবার কথা জানিয়ে বর্ষা মৌসুমে সবাইকে বৃক্ষরোপণে অংশগ্রহণে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মানুষের অধিকতর সুরক্ষা নিশ্চিত করার জন্যই আমাদের পরিবেশকে ভালবাসতে হবে এবং রক্ষা করতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে তার সরকারি বাসভবন গণভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে বর্ষাকালে সবাইকে অন্তত একটি ফলজ, একটি বনজ এবং একটি ওষুধি গাছের চারা রোপণে তার আহবান পুনর্ব্যক্ত করেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কৃষক লীগের সাবেক সভাপতি একেএম রহমত আলী, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদত আফম বাহাউদ্দিন নাছিম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

অনুষ্ঠানের শুরুতেই কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাসুল হক রেজা ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান।

উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকেই কৃষক লীগ প্রতিবছর বর্ষার মওসুমে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বিভিন্ন জেলার সেরা বৃক্ষরোপণকারীদের পুরস্কৃত করেন এবং বাংলাদেশ কৃষক লীগ নেতৃবৃন্দের মাঝে গাছের চারা বিতরণ করেন। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ