জাতীয়

ইতিহাস ভুলেননি প্রধানমন্ত্রী: কাদের

সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী

শেখ হাসিনা ইতিহাস ভুলে যাননি--উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের উপর দাঁড়িয়েই বাস্তবতার নিরিখে তিনি রাজনীতি করে যাচ্ছেন।

বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরে সড়ক সংস্কারের পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের করা এক মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা নিয়ে তিনি কি বলেছেন, এগুলো সম্পূর্ণই তার নিজস্ব মন্তব্য।

ঈদে ঘরমুখো মানুষের যানজট নিরসন তিনি সাংবাদিকদের আরো বলেন, ঢাকাসহ সারাদেশের ১৫টি পয়েন্টে ৫ দিনের জন্য এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে।

সেতুমন্ত্রী বলেন, যানজট নিরসনে পুলিশের সহায়তায় কাঁচপুর, কালিয়াকৈর, নবীনগর বাইপাইল, ফার্মগেট, গাবতলী, চন্দ্রা মোড়, টাঙ্গাইলের এলেঙ্গাসহ ১৫টি পয়েন্টে রোভার স্কাউটের এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে।

ঈদের ৫ দিন আগে থেকে এই স্বেচ্ছাসেবকরা নির্দিষ্ট পয়েন্টগুলোতে কাজ শুরু করবে বলেও জানান তিনি। কৃতজ্ঞতা: বাসস

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ