জাতীয়

বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই একমত যুক্তরাষ্ট্রও: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

বাংলাদেশে যে আইএসের অস্তিত্ব নেই— এ বিষয়ে সরকারের সঙ্গে একমত যুক্তরাষ্ট্র- জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত এ সময় তিনি এ কথা বলেন।

তবে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সন্ত্রাসবাদ বৈশ্বিক সংকট উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই— এ বিষয়ে যুক্তরাষ্ট্রও একমত।

এসময়, বিদ্যমান সাঁড়াশি অভিযান যে কাউকে হেনস্তা করতে নয় বরং সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের বিরুদ্ধেই এ বিষয়টিও মার্কিন রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলে মন্ত্রী জানান।

এদিকে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেন, আইএসের অস্তিত্ব আছে না নেই এই বিতর্কের চেয়ে একে যৌথভাবে মোকাবেলা করাটাই বেশি জরুরি।

আর সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদ মোকাবেলায় সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের রাষ্ট্রদূত জানান, পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে চলতি মাসের ২৪-২৫ তারিখ ওয়াশিংটনে সহযোগিতা সংলাপ হবে। আর আজকের আলোচনায় উঠে এসেছে আইএস প্রসঙ্গও।

এক প্রশ্নের জবাবে, বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা বাড়াতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান বার্নিকাট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ