জাতীয়

মহাকাশ গবেষণা-দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল পাস

সংসদ
সংসদ

মহাকাশ বিষয়ক বিজ্ঞান, প্রযুক্তি ও প্রয়োগের অনুশীলন এবং চর্চা আরো বেগবান ও সমৃদ্ধি করতে প্রয়োজনীয় সংশোধনী এনে বৃহস্পতিবার সংসদে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংশোধন) বিল-২০১৬ পাস করা হয়েছে।

সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে বিদ্যমান আইনের ধারা-৬ এর উপধারা-১-এ তিনজন শব্দের পরিবর্তে ৪ জন শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে।

তবে শর্ত থাকে যে, সার্বক্ষণিক সদস্যগণের মধ্য থেকে ২জন প্রতিষ্ঠান কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাদের মধ্য থেকে জ্যেষ্ঠতা এবং যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হবেন।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, মো. নূরুল ইসলাম ওমর ,নুরুল ইসলাম মিলন, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান, স্বতন্ত্র সদস্য আব্দুল মতিন ও রুস্তম আলী ফরাজী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ