সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, সিটি মেয়র, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীসহ সরকারের অনেক নীতিনির্ধারক নিমাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভার এলাকার সড়কে যানচলাচল স্বাভাবিক হওয়া ও জনদুর্ভোগ কমানোর আশ্বাসও দিলেও এতটুকু পরিবর্তন হয়নি।
সাত দিনের সময় বেধে দেয়ার কয়েক দিনের মধ্যে আবারো সেতুমন্ত্রী দায় চাপালেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির কাঁধে। তবে এ নিয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষ কথা বলতে নারাজ।
এদিকে, বৃহস্পতিবার সকালে নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সরঞ্জামের আঘাতে মৃত্যু হয়েছে কর্মরত আরো একজন শ্রমিকের। এ অবস্থায় কবে শেষ হবে ফ্লাইওভারের কাজ !! জানতে চায় সাধারণ জনগণ।
বর্তমান সময়ে রাজধানীবাসীর সবচেয়ে বড় দুর্ভোগের নাম নির্মাণাধীন মগবাজার- মৌচাক সমন্বিত ফ্লাইওভার। নির্মাণে ধীরগতির কারণে জনদূর্ভোগে নতুন মাত্রা যোগ হচ্ছে দিন দিন। ভাঙা রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটায় একদিকে যেমন ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হচ্ছে অন্যদিকে ঘটছে দুর্ঘটনাও।
সম্প্রতি ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও। যান চলাচল স্বাভাবিক করতে ও জনদুর্ভোগ কমাতে আশ্বাসও দেন আলাদা করে। দক্ষিণের মেয়রও ছিল একই আশ্বাস।
সাত দিন পেরিয়ে গেলেও কাজের কাজ হয়নি এতটুকুও। বৃহস্পতিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবারো দায় চাপালেন সেই এলজিইডি'র কাধেঁই।
এ নিয়ে কোন কথা বলতেই রাজি হননি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
এদিকে, কবে শেষ হবে ফ্লাইওভারের কাজ ! এমন প্রশ্ন তুলে দুর্ভোগ থেকে রেহাই চান সাধারণ মানুষ।