অপরাধের সুস্পষ্ট প্রমাণ ছাড়া গণগ্রেপ্তার বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
বৃহস্পতিবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংগঠনটি। এতে লেখক-ব্লগার-ধর্মীয় সংখ্যালঘু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিও জানানো হয়।
হত্যাকাণ্ড বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ওই বিবৃতিতে, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, এ ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পরিচালিত বিশেষ অভিযানে গত ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত সারাদেশে পুলিশ ১১ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে বলেও এতে জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: