গুপ্তহত্যা বন্ধ করতেই সারাদেশে এ সাঁড়াশি অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ অভিযানে শুধু অভিযুক্ত জঙ্গি ও সন্ত্রাসী গ্রেপ্তার করা হয়েছে, এতে সাধারণ মানুষ বা কোনো রাজনৈতিক দলের কেউ হয়রানি হননি।
অভিযানের নামে শুধুমাত্র বিশেষ একটি দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে— এমন অভিযোগ নাকচ করে দিয়ে মন্ত্রী আরো বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: