জাতীয়

সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

বহির্বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই গুপ্তহত্যা

মানববন্ধন
মানববন্ধন

যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ নেয়ার পাশাপাশি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সারাদেশে গুপ্তহত্যা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটি।

সংখ্যালঘু হত্যাসহ সকল গুপ্তহত্যার প্রতিবাদে শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।

সারাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতন বন্ধে সাধারণ মানুষ, রাজনৈতিক ও ধর্মীয় নেতাসহ সবাইকে সোচ্চার হওয়ারত তাগিদ জানিয়েছেন বিশিষ্টজনরা।

সারাদেশে গুপ্তহত্যা অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, ধর্মের নামে যারা নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে, তাদের প্রতিহত করতে দলমত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

এ বিষয়ে জনসচেতনতা বাড়ানো দরকার বলেও মনে করেন তারা। গুপ্তহত্যা বন্ধে ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সোচ্চার হওয়ার আহবান জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ