জাতীয়

পাকিস্তানের অবস্থান একাত্তরের দায় স্বীকারের শামিল: পররাষ্ট্রমন্ত্রী

সংসদে পররাষ্ট্রমন্ত্রী
সংসদে পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধাপরাধীদের বিচারে অব্যাহতভাবে তাদের পক্ষে পাকিস্তানের অবস্থান নেয়া একাত্তরে গণহত্যায় সম্পৃক্ততা ও এর দায় স্বীকার করার শামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

রোববার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধেও অবস্থান নিয়েছে পাকিস্তান, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।

এছাড়া পাকিস্তানের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান মাহমুদ আলী।

এর আগে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কূটনৈতিক সম্পর্কহীন রাষ্ট্রের সঙ্গে লিপ্ত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করলেই রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরো বাড়াতে কাজ করছে সরকার।

এছাড়া বন্দি আবাসন সমস্যা দূর করতে সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় কারাগারগুলো পুনঃনির্মাণে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে, বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী এক মাসের মধ্যে অপেক্ষমান ২৬ হাজার শিক্ষক নিয়োগ সম্পন্ন করা হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ