ঈদে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে সচিবালয়ে ঈদ প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময়, ঢাকার আশপাশে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন মন্ত্রী।
তিনি বলেন, যানজট প্রবন এলাকাগুলোতে ঈদের পাঁচ দিন আগে ও পরে এক হাজার সেচ্ছাসেবক কাজ করবে।
এর আগে চীনের অর্থায়নে পটুয়াখালী, বাগেরহাট ও খুলনায় তিনটি সেতু নির্মাণ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ওবায়দুল কাদের।
এদিকে, নৌপথে মানুষ যেন নিরাপদে বাড়ি যেতে পারে এরজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: