জাতীয়

মগবাজার-মৌচাক ফ্লাইওভার

মন্ত্রীদের প্রতিশ্রুতির পরও কমছে না জনভোগান্তি

মগবাজার-মৌচাক ফ্লাইওভার
মগবাজার-মৌচাক ফ্লাইওভার

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে মন্ত্রী-এমপিদের নানা প্রতিশ্রুতির পরও এ এলাকায় মানুষের ভোগান্তি কমছে না। যানচলাচল স্বাভাবিক করার জন্য এলজিআরডি মন্ত্রণালয় সড়ক মেরামতে খানিকটা উদ্যোগও নিয়েছে।

নির্মাণাধীন ফ্লাইওভার প্রতিষ্ঠান ‘তমা গ্রুপকে’ বার বার চিঠি দেয়ার পরও কেন কাজ এগুচ্ছে না-এ প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি স্থানীয় কাউন্সিলররাও।

রাস্তার দূরাবস্থা ও মেরামত হওয়ার জন্য সমন্বয়হীনতাকেই দায়ী করছেন তারা। পরিস্থিতির কোনো উন্নতি হয়নি মন্ত্রী-মেয়রের প্রতিশ্রুতির পরও। দিনকে দিন বাড়ছে জনদুর্ভোগ।

বর্তমান সময়ে রাজধানীবাসীর সবচেয়ে বড় দুর্ভোগের নাম নির্মাণাধীন মগবাজার- মৌচাক সমন্বিত ফ্লাইওভার। এর নির্মাণে ধীরগতি আর অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে গেছে। ভাঙা রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটায় একদিকে যেমন ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে যানজটে তেমনি অব্যবস্থাপনার কারণে ঘটছে দুর্ঘটনা। নির্মাণাধীন ফ্লাইওভারের সরঞ্জামের আঘাতে এরইমধ্যে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজন শ্রমিকের।

সম্প্রতি ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সঙ্গে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও। যান চলাচল স্বাভাবিক ও জনদুর্ভোগ কমাতে সময়ও বেধে দিয়েছিলেন সাত দিন। দক্ষিণের মেয়র সাঈদ খোকনেরও ছিল একই আশ্বাস। কিন্তু সেই সাত দিন পেরিয়ে গেছে বেশ কিছুদিন আগেই কাজের কাজ হয়নি এতোটুকুও।

এ নিয়ে স্থানীয় কাউন্সিলরদের তৎপরতা জানতে চাইলে তারাও সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দিকেই আঙ্গুল তুলছেন। তাগিদ দেয়ার পরও ফ্লাইওভার নির্মাণ প্রতিষ্ঠান কেন কাজ শেষ করতে পারছে না এ নিয়ে প্রশ্নও তুলেছেন তারা।

এ রাস্তা মেরামত না করতে ফ্লাইওভার নিমার্ণ প্রতিষ্ঠান ও এলজিআরডি মন্ত্রণালয়ের যোগসাজশ রয়েছে বলেও মনে করেন জনপ্রতিনিধি স্থানীয় কাউন্সিলররা।

কবে শেষ হবে ফ্লাইওভারের কাজ! এ প্রশ্ন তুলে দুর্ভোগ থেকে রেহাই চাইছেন সাধারণ মানুষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ