জাতীয়

অস্ত্র মজুদ রাষ্ট্রের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র: কমিশনার

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অস্ত্রের এত বড় মজুদ রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতার সুগভীর ষড়যন্ত্র বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজধানীর উত্তরার খালে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি কোনো সাধারণ সন্ত্রাসীদের নয়—বড় ধরনের নাশকতার জন্য এগুলো মজুদ করা হয়েছিল।

ডিএমপি কমিশনার আরো বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, জ্বালাও-পোড়াও করে, তারাই এ অস্ত্র রেখেছিল—এগুলো উদ্ধার না হলে দেশে বড় ধরনের ক্ষতি হতে পারতো।

সংবাদ সম্মেলন যারা আন্দোলনের নামে দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে তারাই এ অস্ত্র মজুদের সঙ্গে জড়িত—এ কথা উল্লেখ করে পুলিশ তাদের বিরুদ্ধে এর প্রমাণ খুঁজে বের করবে।

অস্ত্রের এ চালান কোনো ছোট সন্ত্রাসী নয় উল্লেখ করে এটি একটি আন্তর্জাতিক ও দেশীয় বড় সন্ত্রাসী চক্রের কাজ বলেও দাবি করেন তিনি।

দেশকে অস্থিতিশীল ও বিদেশের কাছে হেয় করতেই এগুলো মজুদ করা হয়েছিলো বলে জানান আছাদুজ্জামান মিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ