আগামী অর্থ বছর থেকে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মাঝে কার্ড প্রদানের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
সোমবার সকালে সংসদ অধিবেশনে ফেনী-৩ এর সাংসদ মো. রহিমউল্লাহর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরেক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, ২০১২ সাল থেকে বিদেশ থেকে কোন চাল আমদানি করছে না সরকার।
আর বাজেটের উপর আলোচনায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল নাগাদ আইটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে— যা হবে জিডিপির ৫%। ফ্রি-ল্যান্সিংয়ে গত তিন বছরে ৫৫ হাজার জনকে এ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানে আগামী ৫ বছরে ২০ লাখ প্রোগ্রামারের প্রয়োজন হবে যা পূরণে বাংলাদেশও ভূমিকা রাখতে পারবে।