দেশের হাওড় এলাকার পতিত জমি কাজে লাগিয়ে কৃষির উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন আয়োজিত কৃষিতে বিশেষ অবদানের জন্য কেআইবি পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কৃষিখাতে নজর না দেয়ায় এসব এলাকায় পতিত জমির পরিমাণ বেড়েই চলছে।
এ সময় তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত সুবিধা কৃষিতে ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে কৃষিবিদ ও কৃষিবিজ্ঞানীদের প্রতি আহবান জানান তিনি।
এবার সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কেআইবি পদক দেয়া হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাদের হাতে পদক তুলে দেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: