জাতীয়

রাজধানীর সায়েদাবাদ-গুলিস্তান বাস চলাচল শুরু

গুলিস্তান-সায়েদাবাদে বাস বন্ধ
গুলিস্তান-সায়েদাবাদে বাস বন্ধ

রাজধানীর সায়েদাবাদ ও গুলিস্তান থেকে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দূরপাল্লার বাস চলাচল আবার শুরু হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে শ্রমিক সংগঠনগুলো মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বাস চলাচল শুরু করে।

এর আগে দুটি শ্রমিক সংগঠনের আধিপত্য বিস্তারের জেরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে দুরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

বঙ্গভবনের পূর্ব দিকে পরিহবন কার্যালয় দখলকে কেন্দ্র করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের সংঘর্ষের জের ধরে ভোর থেকে মেয়র হানিফ উড়ালসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কম সংখ্যায় বিআরটিসির বাস চলাচল করলেও বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের বেসরকারি পরিবহন সার্ভিসের বাস চলাচল। এতে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেটগামী বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার হাজার যাত্রী।

সমস্যা সমাধানে প্রশাসনের আশ্বাস পাওয়ার পর শ্রমিক সংগঠনগুলোর নেতারা আবার বাস চলাচল শুরু করেন।

বঙ্গভবনের পূর্বদিকে শ্রমিক ইউনিয়নের ওই কার্যালয়টি আগে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণে ছিল। রোববার রাতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়ন তা দখলে নিলে বিবাদ শুরু হয়।

পরে শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষ শুরু হলে সোমবার ৩ ঘণ্টা জন্য মেয়র হানিফ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ