পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার ঢাকার দুই মেয়রকে এ পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ।
এছাড়াও প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জে সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াত আইভিকে উপমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।
মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র জনাব আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র জনাব মোহাম্মদ সাঈদ খোকন মন্ত্রীর এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র বেগম সেলিনা হায়াৎ আইভি উপ-মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: