ঈদের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-ময়মনসিংহ রুটের চার লেন উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে হাইওয়ে পুলিশের নির্মিত ওয়াচ টাওয়ারের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ঢাকা- চট্টগ্রাম চার লেনের কাজ প্রায় শেষ— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সড়কের কারণে ঈদের সময় যাতায়াতে যাত্রীদের কোনো সমস্যা হবে না।
তিনি আরো বলেন, যেখানে কিছু কিছু সমস্যা আছে, সেগুলো দূর করতে ব্যবস্থা নেয়া হচ্ছে। মহাসড়কগুলোতে যেন কোনো প্রকার চাঁদাবাজী এবং যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করা হয়, সেজন্য পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আর কোরবানির ঈদের আগে ঢাকা-চট্টগ্রাম রুটের চার লেন মহাসড়কের কাজ উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: