ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দেয়ার যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জনপ্রশাসন বিষয়ক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
স্থানীয় সময় মঙ্গলবার পূর্ব লন্ডনের ওয়াটারলিলি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আশরাফ বলেন, ইউরোপ যদি ঐক্যবদ্ধ থাকে তা প্রবাসী বাংলাদেশের জন্য ইতিবাচক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনিসহ কয়েকজন যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে উল্লেখ করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: