বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেড়ে হয়েছে ৭০ বছর ৯ মাস। ২০১৪ সালে যা ছিলো ৭০ বছর ৭ মাস।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স-২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, পুরুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৬৯ বছর ৪ মাস এবং নারীদের ৭২ বছর। দেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমাটারে ১ হাজার ৭৭ জন। গত বছরের রিপোর্ট অনুযায়ী যা ছিল ১ হাজার ৬৩ জন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৮০ সাল থেকে দ্বৈত পদ্ধতিতে জন্ম, মৃত্যু, বিবাহ ও স্থানান্তর সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করে আসছে।
রিপোর্টে দেখা গেছে, বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় বেশি বাঁচেন। নারীর গড় আয়ু ৭২ বছর। আর পুরুষের ৬৯ বছর ৪ মাস।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।