বাঙালির যা কিছু অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দলটির প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে এর যোগসূত্র রয়েছে।
বৃহস্পতিবার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে নির্ধারিত বক্তব্যে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়েই বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে একুশ বছর উন্নয়ন থেকে পিছিয়ে রেখেছিল সেনা শাসিত সরকার। তবে এসব প্রতিবন্ধকতা পেরিয়ে বর্তমান সরকার বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে পেরেছে।
এছাড়া বঙ্গবন্ধু যে পররাষ্ট্রনীতি রেখে গেছেন, তা অনুসরণ করেই বিশ্বের সঙ্গে সুসম্পর্ক রেখে আর্থ-সামাজিক উন্নয়নে তার কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মুক্ত করতে সরকার তৎপর রয়েছে— উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশ হবে একটি শান্তিপূর্ণ, অর্থনৈতিক সমৃদ্ধ একটি দেশ। এজন্য দেশবাসীর সহযোগীতা চান তিনি।