আগামী ২৫ জুন প্রধানমন্ত্রীর নতুন ট্রেন উদ্বোধনের অনুষ্ঠান থাকায় ৪ জুলাইয়ের অগ্রীম টিকেট ২৬ জুন এবং ৫ জুলাইয়ের অগ্রীম টিকেট ২৭ জুন দেয়া হবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশন মাস্টার সিতাংশু চক্রবর্তী।
বৃহস্পতিবার তিনি গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল থেকে ঈদে ট্রেনের আগাম টিকেট দ্বিতীয় দিনের মতো বিক্রি চলছে। আজ দেয়া হচ্ছে ২ জুলাইয়ের টিকেট। তবে কমলাপুল স্টেশনে প্রথম দিনের মত ভীড় নেই টিকেটপ্রত্যাশীদের।
কোন ধরণের ঝামেলা ছাড়াই প্রত্যাশামত টিকেট কাটতে পারছেন সকলে। অন্যান্যবারের চেয়ে এবার অগ্রীম টিকেট এবং কাউন্টার সংখ্যা বাড়ানোয় পরিস্থিতির উন্নতি হয়েছে।
এদিকে, ট্রেনের আগাম টিকেট বিক্রির সময়সীমার কিছুটা পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: