আগামী ২ জুলাই ঢাকা-চট্টগ্রাম এবং জয়দেবপুর-ময়মনসিংহ চারলেন বিশিষ্ট মহাসড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল রেজিস্ট্রেশন কার্যক্রমে উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদে মানুষ যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে তাই এটি প্রধানমন্ত্রীর তরফ থেকে দেশবাসীর জন্য উপহার।
হয়রানি দূর করতে ওয়ানস্টপ মোটরসাইকেল রেজিস্ট্রেশন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন ওবায়দুল কাদের।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: