জাতীয়

ঈদের আগে মজুরি-ভাতা পরিশোধ নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

ঈদের আগে মজুরি-ভাতা পরিশোধ করতে শিল্পমালিকদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে—জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ২ ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকে সার্বিক আইন-শৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের আগেই শ্রমিকদের মজুরি-ভাতা পরিশোধে সিদ্ধান্তের কথা হয়েছে। আর তা নিশ্চিত করতে শ্রমঘন এলাকার ব্যাংকগুলো ২, ৩ ও ৪ জুলাই খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।

একইসঙ্গে ঈদ উদযাপন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা প্রস্তুতির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

মজুরি-ভাতা আর ছুটি নিয়ে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানান মন্ত্রী।

এ ছাড়া সার্বিক প্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, ঈদযাত্রাসহ ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট থাকবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ