জাতীয়

সারাদেশকে রেল লাইনের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

সারাদেশকে রেল লাইনের আওতায় আনা হবে—ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন আন্তঃনগর ট্রেন 'সোনার বাংলা এক্সপ্রেস'র উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে রাজধানীর কমলাপুর স্টেশনের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী উন্নত দেশের মতো বাংলাদেশেও এক সময় পাতালরেল ও বুলেট ট্রেন চালু হবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া সারাদেশকে রেল লাইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পরের সরকারগুলো দেশের অনেক রেলপথ বন্ধ করে দেয়—এ খাতকে একটি রুগ্ন ও লোকসানে পরিণত করে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ১৯৯৬ সালে রেলের উন্নয়নে কাজ শুরু করে—এ কথা উল্লেখ করে তিনি বর্তমান সরকার দেশের এই খাতকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় করে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেয় বলে জানান।

এরইমধ্যে রেলপথ সংস্কারসহ নতুন নতুন কোচও সংযোজন করা হয়েছে—এ কথা জানিয়ে আরো বলেন, দুর্গম এলাকাসহ সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে, যুক্ত হবে অত্যাধুনিক বৈদ্যুতিক ট্রেন।

এসময় ট্রেনকে মানুষের সহজ ও নিরাপদ যাতায়তের মাধ্যম হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

পরে তিনি খিলগাঁও ফ্লাইওভারের নতুন লুপ ও হাতিরঝিল ইউলুপের উদ্বোধন করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ