রাজধানীর কেন্দ্রীয় কারাগারসহ সারাদেশের ৬৮টি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শুক্রবার রাত থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক ও আশপাশের এলাকায় কারারক্ষীদের সংখ্যা বাড়ানো হয়েছে।
বিশেষ করে কারাগারের ভেতরে চেক-ইনের বিষয়টিতে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।
কারাগারের আশেপাশে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক গুপ্তহত্যা, যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের ঘটনায় নিরাপত্তা ঝুঁকির বিষয়টির দিকে খেয়াল রেখে এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: