রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক দক্ষতা ও সক্ষমতা ছাড়া বাজেট বাস্তবায়ন ও লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্যরা।
শনিবার সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তারা।
সংসদ সদস্যরা বলেন, প্রশাসনিক দক্ষতা ছাড়া বাজেট ঘাটতির মতো প্রতিবন্ধকতাও দূর করা সম্ভব না।
তবে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত উচ্চাভিলাষী উল্লেখ করে একে ইতিবাচক হিসেবেই অভিহিত করেন তারা।
সংসদ সদস্যরা মনে করেন, প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে প্রকৃত উন্নয়ন হতে হলে নিম্ন আয়ের মানুষ ও শ্রমিক শ্রেণীর কল্যাণ সাধন করে সমতা প্রতিষ্ঠা করতে হবে।
করের ক্ষেত্রে ধনী-গরীবের জন্য এক পদ্ধতি বৈষম্যমূলক বলেও মন্তব্য তাদের।
এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কোচিং বাণিজ্যের জন্য সাইফুরসকে আবারো দায়ী করেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, আগামী বছর নতুন বই ছাপানোর সময় ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায়ও পাঠ্যপুস্তক ছাপানো হবে।