দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুরে গণভবনে ইফাদ গ্রুপের সৌজন্যে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বাস হস্তান্তর অনুষ্ঠানে এ কথা তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষার্থীরা যেন সহজেই শিক্ষা লাভ করতে পারে সেজন্য অবকাঠামো উন্নয়নে ব্যবসায়ীদের আগ্রহী হতে হবে।
এছাড়া প্রতিবন্ধীদের শিক্ষার সুবিধার্থে সরকার বিশেষ নজর দিচ্ছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, তাদের যেন সমাজের বোঝা মনে করা না হয় সেজন্য রাজধানীতে বিশেষ ট্রেনিং সেন্টার করা হচ্ছে। আর এতে শুধু প্রতিবন্ধীদের নয় তাদের বাবা-মাদেরও বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: