জাতীয়

দ্বিতীয় দিনের মতো লঞ্চের আগাম টিকেট বিক্রি চলছে

লঞ্চের আগাম টিকেট বিক্রি চলছে
লঞ্চের আগাম টিকেট বিক্রি চলছে

আসন্ন ঈদকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো শনিবার দক্ষিণাঞ্চলের সব রুটের লঞ্চের কেবিনের আগাম বিক্রি শুরু হয়েছে।

লঞ্চ কর্তপক্ষ জানিয়েছে, টিকেট বিক্রি শুরু করলেও যাত্রীদের তেমন চাপ নেই— বড় ছুটি হওয়ায় এ অবস্থা হয়েছে বলে মনে করেন তারা।

বিড়ম্বনা ছাড়াই টিকেট কাটতে পেরে খুশি যাত্রীরা।

এদিকে, বাসের আগাম টিকেট বিক্রি শেষপর্যায়ে। বিশেষ বাসের ব্যবস্থার আশা শুনিয়েছেন বাস কর্তৃপক্ষ।

সদরঘাট লঞ্চ টার্মিনালে ২০১৫ সালে কাউন্টারের ব্যবস্থা করা হলেও তা ছিল ভ্রাম্যমাণ—এবার সদরঘাটে তৈরি করা হয়েছে স্থায়ী কাউন্টার। এ কাউন্টারের মাধ্যমে লঞ্চের টিকেট বিক্রি করা হচ্ছে।

তবে যাত্রীদের অনেকেই বিষয়টি না জানায় এ কাউন্টারগুলো থেকে টিকেট বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন লঞ্চ কর্মকর্তারা। যারা লঞ্চে বসে টিকেট বিক্রি করছেন তারা আবার বলছেন অন্য কথা।

এবার অনেক লঞ্চ থাকায় কেবিনের টিকেট নিয়ে সমস্যা হবে না বলে লঞ্চ মালিকরা জানিয়েছেন।

বাসের টিকেট বিক্রি চলছে বেশ কয়েকদিন ধরেই। এখনো বেশ কিছু টিকেট রয়ে গেছে বলে বাস কর্তৃপক্ষ জানিয়েছে। ঈদের দুই একদিন আগে বিশেষ বাস সার্ভিস চালু করা হবে বলেও জানান তারা।

শনিবার ট্রেনের কোনো টিকেটই বিক্রি হয়নি। রোববার সকাল থেকে আবারো টিকেট দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ