ঈদ উপলক্ষে পঞ্চম ও শেষ দিনের মতো ট্রেনের আগাম টিকেট বিক্রি চলছে কমলাপুর রেলস্টেশনে। সোমবার দেয়া হচ্ছে ৫ জুলাইয়ের টিকেট।
সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে টিকেট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। অনেকেই রোববার রাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।
টিকেট এবং কাউন্টার সংখ্যা বাড়ানোয় অন্যান্যবারের চেয়ে গত কয়েকদিন খুব একটা ভিড় ছিল না। তবে আজ টিকিট বিক্রির শেষ দিন হওয়ায় আগের চার দিনের তুলনায় ভিড় একটু বেশি। টিকেট না পাওয়ার ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: