জাতীয়

দেশের ১২৮টি বাড়ি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ দখলে

সংসদ
সংসদ

বর্তমানে দেশের ১২৮টি বাড়ি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ দখলে আছে এ তথ্য জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন।

সোমবার সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী সংসদে জানায়, এসব বাড়ির মধ্যে এফ শ্রেণির একটি, সুপিরিয়র শ্রেণির দুটি, ই শ্রেণির ১২টি, সংরক্ষিত ৫৩টি, ডি শ্রেণির ৫৬টি এবং অস্থায়ী চারটি বাড়ি রয়েছে।

মন্ত্রী বলেন, কর্মকর্তা-কর্মচারীরা আদালতে মামলা করে এসব বাড়িতে বসবাস করছেন।

মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য দুজন বেসরকারি আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে গণপূর্ত মন্ত্রী বলেন, বর্তমানে দেশে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ১০ হাজার ৩৪৭টি। এর মধ্যে ঢাকায় আছে ৬ হাজার ৪০৬টি। যার মধ্যে বিক্রির তালিকায় আছে ৪ হাজার ৭৮২, অবৈধ বসবাসকারীদের দখলে আছে ৬৬টি এবং ৯৯৯টি বাড়ি নিয়ে মামলা চলছে। এর বাইরে নারায়ণগঞ্জে ৬২টি, গাজীপুরে ৩টি, নরসিংদী ২টি, রাজবাড়ী ৩৬টি, রাজশাহী ২২৮টি, নাটোর ৭টি, চাঁপাইনবাবগঞ্জ ১৬টি, নওগাঁ ৩০টি, পাবনা ১২৩টি, সিরাজগঞ্জ ১৩টি, বগুড়া ২৮০টি, জয়পুরহাট ১টি, খুলনায় ১ হাজার ৪২১টি, বাগেরহাট ১টি, যশোর ৯২টি, কুষ্টিয়া ৫০৭টি, চুয়াডাঙ্গা ২৭টি, চট্টগ্রাম ৩৫৩টি, কুমিল্লা ৩টি, কক্সবাজার ১টি, সিলেট ৪টি, রংপুর ৪২টি, দিনাজপুর ৩৭৮টি, নীলফামারী ২২৩টি, কুড়িগ্রাম ১৭টি, ঠাকুরগাঁও ৯টি, লালমনিরহাট ১০৮টি, ও গাইবান্ধায় ২১টি পরিত্যক্ত বাড়ি রয়েছে।

মন্ত্রী আরো বলেন, এসব বাড়ি কেবল মাত্র মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে বরাদ্দ দেয়া হয়ে থাকে— অন্যদের বরাদ্দ দেয়ার কোনো বিধান নেই।

প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ