ঈদে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের- ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সোমবার রাজধানীর আজিমপুরে দুস্থ ও গরীবদের মধ্যে ঈদের কাপড় বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে নগরবাসীকে ঈদের ছুটিতে যাওয়ার পরামর্শ দেন ডিএমপি কমিশনার।
তিনি আরো বলেন, অন্যান্য বারের চেয়ে এ ঈদে রাজধানীতে দ্বিগুণ সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন থাকবেন।
গতকাল র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, রাজধানীতে ৯টি এবং মাওয়া ও দৌলতদিয়ায় ৪টি চেকপোস্ট বসানো হবে এবং এছাড়া র্যা বের গোয়েন্দা সদস্যরা তৎপর থাকবেন।
র্যা বের পর এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনার জানান, ঈদে সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি পালন করবে।
ঈদে নগরবাসীকে বাসা-বাড়ি, অফিস-আদালত, স্কুল-কলেজ ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে ছুটিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।
তবে স্বাভাবিকের তুলনায় এবার দ্বিগুণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নগরীর নিরাপত্তায় মোতায়েন থাকবে বলে জানান ডিএমপি কমিশনার।
এছারা ঈদের নামাজসহ বাড়ি ফেরা মানুষের যাতায়াত নিবিঘ্ন করতে পুলিশ তৎপর থাকবে বলেও জানান তিনি।